Tuesday, 27 March 2018

কেন বই পড়া নারী বিয়ে করবেন জানেন?

বই পড়া নারীদের সঙ্গ অনেক পুরুষই পছন্দ করেন না। বেশিরভাগ পুরুষেরা একটি বাসনা মনে লালন করেন। তারা মনে করেন নারী শুধু সংসারের কাজ করবে। সংসারের বাইরে তাদের কোনো আলাদা জগৎ থাকতে নেই। কিন্তু এ ধারনা সম্পূর্ণ ভুল। ভুলেও এই ভুল ভাবনাটি ভাববেন না।

সুশিক্ষায় শিক্ষিত মেয়েরা আপনার জীবন পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেসব নারী বইপত্র পড়েন তাঁদের সঙ্গে সম্পর্কে জড়ানোর সুফল জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

আসুন জেনে নেই কেন বই পড়া নারী বিয়ে করবেন।
http://www.amar24.com/artical/8rbp2ja16qx11fa

নকিয়া ৮১১০ ফিচার ফোন বাজারে আসছে ফোর-জি সুবিধাসহ

বাংলাদেশ নকিয়া মোবাইল ফোন বাজারজাতকারী প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল আজ (১৯ মার্চ ২০১৮) একটি ক্ল্যাসিক ফিচার ফোনসহ তার পুরস্কারপ্রাপ্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনের পোর্টফলিওতে নতুন তিনটি ফোন বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে। ফোনগুলো হলো নকিয়া ১, নকিয়া ৭ প্লাস এবং নিউ নকিয়া ৬। সেই সাথে নকিয়ার বিখ্যাত নকিয়া ৮১১০ ফিচার ফোন বাজারে আসছে ফোর-জি সুবিধাসহ। নকিয়া ১ ফোনটি আগামী সপ্তাহ থেকেই দেশব্যাপী সব স্টোরে বাজারে পাওয়া যাবে এবং বাকি তিনটি ফোন আগামী মাস থেকে বাজারজাত করা হবে। এই ফোনটি বিশ্বব্যাপী বাজারে আসার আগেই সর্বপ্রথম বাংলাদেশে বাজারজাত করা হচ্ছে। ক্রেতারা নকিয়ার কাছ থেকে যেরকম মোবাইল ফোন আশা করেন, এবারও ঠিক সেই রকম স্বতন্ত্র বৈশিষ্ট্যমন্ডিত ডিজাইন, দৃষ্টিনন্দন ও টেকসই মানের এসব নতুন ফোন নিয়ে এলো নকিয়া। ওয়ার্ম রেড ও ডার্ক ব্লু রংয়ের নতুন এই ফোনগুলো মোবাইল ফোনকে আরেকটি নতুন ধাপে নিয়ে যাবে।

নতুন মোবাইল ফোনগুলোর মধ্যে দুটি স্মার্টফোন, যথাক্রমে নকিয়া ৭ প্লাস ও নকিয়া ৬ হচ্ছে নকিয়া ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ওয়ান ফ্যামিলি সিরিজের ফোন। গুগলের ডিজাইন বা নকশায় তৈরি এই তিনটি ফোনে রয়েছে উচ্চ মানসম্পন্ন সফটওয়্যার; যেগুলো ব্যবহারে দারুণ আনন্দ পাবেন ক্রেতারা। এর মধ্যে নকিয়া ৭ প্লাস সবার কাছে ফ্ল্যাগশিপ হিরো হিসেবে সমাদৃত হবে বলে আশা করা হচ্ছে।
http://www.amar24.com/artical/5uabz59l335ucz4

উবারের চালকবিহীন গাড়ির ধাক্কায় পথচারী নিহত

উবারের চালকবিহীন গাড়ির ধাক্কায় ইলাইন হার্জবার্গ নামের একজন পথচারী নিহত হয়েছেন। রোববার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উবার তাদের পরীক্ষামূলক চালকবিহীন গাড়িগুলো বন্ধ রেখেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় উবারের চালকবিহীন গাড়ির গতি ছিল প্রায় ৪০ কিলোমিটার। সামনে মানুষ থাকলেও গাড়ির গতি কমানো হয়নি। দুর্ঘটনার পর হাসপাতালে নেয়া হলে পথচারীর মৃত্যু হয়। পরীক্ষামূলক ভাবে চালানো গাড়িটি স্ব-নিয়ন্ত্রিত ছিল। তবে গাড়িতে রাফায়েল ভাস্কোয়েজ নামের একজন চালক ছিলেন। এ বিষয়ে তদন্ত চলছে।

এঘটনায় এক টুইট বার্তায় দুঃখ প্রকাশ করেছেন উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোশরোওশাহী।

এর আগে ২০১৭ সালে একই শহরে উবারের একটি চালকবিহীন গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছিল। তবে সে সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এরপর কিছুদিনের জন্য এসব গাড়ি বন্ধ রাখা হয়েছিল।

http://www.amar24.com/artical/oyq1tsg1ie6klzr